অ্যানড্রয়েড কিটক্যাটের স্মার্টফোন নেক্সাস ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেক্সাস ৫
নেক্সাস ৫

অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমনির্ভর নেক্সাস ৫ স্মার্টফোন বাজারে আনতে পারে গুগল। অ্যানড্রয়েড এসএএস নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে সম্প্রতি নেক্সাস স্মার্টফোনের তথ্য প্রকাশিত হয়েছে।
নতুন এ স্মার্টফোনটির ঘোষণা আসতে পারে ৩০ অক্টোবর। এ স্মার্টফোনের কোড নাম হলো ‘হ্যামারহেড’। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর ও উন্নত গ্রাফিকস-সুবিধা থাকবে এ স্মার্টফোনে।
১৩ মেগাপিক্সেলের নেক্সাস ৫ স্মার্টফোনটি তৈরি করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি।
গুগল কর্তৃপক্ষ অ্যানড্রয়েড জেলি বিনের পরবর্তী সংস্করণটির নাম নেসলের জনপ্রিয় ‘কিটক্যাট’ রাখার ঘোষণা দিয়েছে।
নেক্সাস ৫ নিয়ে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে তথ্য প্রকাশিত হলেও এ বিষয়ে গুগল কিংবা এলজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।