অ্যান্টি-ভাইরাস নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে পান্ডা অ্যান্টিভাইরাসের ওপর কর্মশালা। এতে গ্লোবাল ব্র্যান্ডের বিসিএস কম্পিউটার সিটির আইডিবি ভবনের ডিলার প্রতিষ্ঠানের ১২৫জন প্রতিনিধি অংশ নেন। বক্তব্য দেন গ্লোবাল ব্র্যান্ডের আইডিবি শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান। কর্মশালা পরিচালনা করেন পান্ডা অ্যান্টিভাইরাসের উপ-পণ্যব্যবস্থাপক গোলাম মর্তুজা। কর্মশালায় পান্ডা অ্যান্টিভাইরাসের উপকারিতা, কারিগরি বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি