অ্যান্টিভাইরাস কিনে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাভিরা কিনে পুরস্কার জিতুন’—এই ঘোষণার আওতায় চলতি সপ্তাহে স্যামসাং ডিজিটাল ক্যামেরা জিতেছেন ঢাকার মিরপুরের মো. শামস রেজা। প্রতিযোগিতায় এক্সট্রিম ২:১ স্পিকার জিতেছেন এলিফ্যান্ট রোডের টিটু ও টুইনমসের ৩২ গিগাবাইট পেনড্রাইভ জিতেছেন রাজশাহীর মো. আহসান হাবিব। সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জাফর আহমেদ। ৩১ মে পর্যন্ত যাঁরা অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার কিনবেন, তাঁরা সবাই এই অফারের সুযোগ নিতে পারবেন। —বিজ্ঞপ্তি