অ্যান্টিভাইরাস জরুরি, পরামর্শ মাইক্রোসফটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি চারটি কম্পিউটারের অন্তত একটিতে সর্বশেষ সংস্করণের অ্যান্টি-ভাইরাস ব্যবহূত হয় না। সম্প্রতি মাইক্রোসফট প্রকাশিত সিকিউরিটি ইনটেলিজেন্স রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, কম্পিউটারে সর্বশেষ সংস্করণের নিরাপত্তাব্যবস্থা ব্যবহূত না হলে ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫.৫ শতাংশ। সেকারণেই আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার জরুরি। মাইক্রোসফটের কম্পিউটার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ টিম রেইনস জানিয়েছেন, আপডেটেড অ্যান্টিভাইরাস ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা দস্যুদের জন্য ঘরের দরজা খুলে রাখার মতোই বিষয়।মাইক্রোসফট প্রকাশিত নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, কম্পিউটার ব্যবহারকারীদের অনেকেই অ্যান্টিভাইরাসের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি বুঝতে পারেন না। অনেক সময় ব্যবহারকারীর অগোচরে নতুন কম্পিউটারের সঙ্গে থাকা অ্যান্টিভাইরাসের মেয়াদ পর্ব শেষ হয়ে যায় পরে আর তা আপডেট করা হয় না।মাইক্রোসফটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০১২ সালের শেষ তিন মাসে ৩০ লাখ কম্পিউটার থেকে ইমেইলের মাধ্যমে প্রবেশ করা ম্যালওয়্যার দূর করেছে প্রতিষ্ঠানটি।মাইক্রোসফটের বিশেষজ্ঞ রেইনের পরামর্শ হচ্ছে, অ্যান্টি ভাইরাস বিনামূল্যেরই হোক আর কেনাই হোক, সর্বশেষ সংস্করণটি ব্যবহার করলে আপনার কম্পিউটারটি নিরাপদে থাকবে।