অ্যান্টিভাইরাস নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হলো ‘প্যান্ডা অ্যান্টিভাইরাস নলেজ শেয়ারিং’ শীর্ষক কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালায় প্যান্ডা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের বৈশিষ্ট্য তুলে ধরা হয়। পাশাপাশি কম্পিউটারকে ভাইরাস থেকে কীভাবে বাঁচানো যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।কর্মশালায় ঢাকার ইসিএস কম্পিউটার সিটির ২৫ জন বিক্রয় প্রতিনিধি ও গ্লোবাল ব্র্যান্ডের কর্মীরা অংশ নেন। স্পেনের প্যান্ডা অ্যান্টিভাইরাসের প্রধান বৈশিষ্ট্য হলো: এটি কম্পিউটারের আট মেগাবাইট মেমোরি ব্যবহার করে। —বিজ্ঞপ্তি