অ্যান্টিভাইরাস নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো পান্ডা অ্যান্টিভাইরাস নিয়ে কর্মশালা। ঢাকায় অনুষ্ঠিত দিন ব্যাপি এই কর্মশালায় গ্লোবাল ব্র্যান্ডের ঢাকা উত্তরা অঞ্চলের ডিলার প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পান্ডা অ্যান্টিভাইরাসের উপ-পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা। কর্মশালায় বক্তব্য দেন গ্লোবাল ব্র্যান্ডের বিজনেস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক সমীর কুমার দাস, উত্তরা শাখার ব্যবস্থাপক এনামুল করিমসহ অনেকে। কর্মশালায় অংশগ্রহণকারীদের পান্ডা অ্যান্টিভাইরাস দেয়া হয়।—বিজ্ঞপ্তি