অ্যান্টিভাইরাসের দূত হলেন নায়লা নাঈম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাজধানীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্যান্ডা অ্যান্টিভাইরাস হাতে নায়লা নাঈম l ছবি: প্রথম আলো
গতকাল রাজধানীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্যান্ডা অ্যান্টিভাইরাস হাতে নায়লা নাঈম l ছবি: প্রথম আলো

বাংলাদেশে প্যান্ডা অ্যান্টিভাইরাসের প্রচারণা দূত হয়েছেন মডেল নায়লা নাইম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে প্যান্ডার পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে গ্লোবালের প্যান্ডা পণ্য ব্যবস্থাপক গোলাম মোর্তুজা বলেন, ‘এখন থেকে দেশে প্যান্ডা নিরাপত্তা পণ্যের সব ধরনের প্রচারণায় নায়লা নাইমকে দেখা যাবে।’
সম্মেলনে উপস্থিত ছিলেন নায়লা নাইম। তিনি বলেন, ‘এখন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পান্ডা অ্যান্টিভাইরাসের প্রচারণায় আমি অংশ নেব। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিলবোর্ডেও আমাকে দেখা যাবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্লোবাল ব্র্যান্ড ২০১৩ সাল থেকে বাংলাদেশে স্পেনভিত্তিক প্যান্ডা অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিপণন করে আসছে।
সম্মেলনে প্যান্ডা অ্যান্টিভাইরাসের বিভিন্ন কারিগরি দিকও তুলে ধরা হয়।
রাহিতুল ইসলাম