অ্যান্টিভাইরাসের সঙ্গে উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটারের নিরাপত্তা সফটওয়্যার নরটনের সঙ্গে বিনা মূল্যে ব্যাকপ্যাক দেওয়ার ঘোষণা দিয়েছে কম্পিউটার সোর্স লিমিটেড। নরটনের প্রতিটি ইন্টারনেট সিকিউরিটি ও অ্যান্টিভাইরাসের সঙ্গে একটি ব্যাকপ্যাক দেওয়া হবে। এ সুযোগ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।গতকাল সোমবার কম্পিউটার সোর্সের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান বলেন, ‘এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। আর এ থেকে সুরক্ষা পেতে নরটন অনন্য ভূমিকা পালন করছে।’ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের বিপণন-ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও নরটনের পণ্য-ব্যবস্থাপক সজল চৌধুরী। —মোছাব্বের হোসেন