প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার পান্ডার সঙ্গে এখন উপহার হিসেবে দেওয়া হচ্ছে স্পিকার। গত রোববার দুপুরে পান্ডার পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডার প্রচারণাদূত নায়লা নাঈম। এ সময় তিনি বলেন, এখন থেকে পান্ডা ইন্টারনেট সিকিউরিটি কিনলেই ক্রেতারা পাবেন সুন্দর একটি স্পিকার।
পান্ডার পণ্য ব্যবস্থাপক আজিম মোর্তুজা বলেন, ২০১৩ সালে পান্ডা সিকিউরিটি বাংলাদেশের বাজারে আসে এবং গত দুই বছরে ধারাবাহিক সফলতা অর্জন করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের মহাব্যবস্থাপক সমীর কুমার দাশসহ অনেকে।
নিজস্ব প্রতিবেদক