অ্যান্ডরয়েড-সংবলিত স্মার্ট ফোনের চাহিদা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিন গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ডরয়েডের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। অ্যান্ডরয়েড অপারেটিং সিস্টেম আছে এমন স্মার্ট ফোনের চাহিদা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার বলেছে, চাহিদা বাড়ার ফলে চলতি বছর স্মার্ট ফোনের বাজার ৫৮ শতাংশ এবং আগামী বছর ৩৫ শতাংশ বাড়বে। গার্টনারের মতে, ২০১২ সালের শেষ নাগাদ মার্কিন পুঁজিবাজারের ৫০ শতাংশ দখল করবে অ্যান্ডরয়েড অপারেটিং সিস্টেম-সংবলিত স্মার্ট ফোন। গত বছর অপারেটিং সিস্টেম হিসেবে মার্কিন পুঁজিবাজারে অ্যান্ডরয়েডের অবস্থান ছিল দ্বিতীয় স্থানে। নকিয়ার সিমবিয়ান ছিল প্রথম স্থানে। অ্যান্ডরয়েডের উত্থানের ফলে সিমবিয়ানের অবসান আর আগের মতো থাকবে না বলে গার্টনার মনে করছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নকিয়া মাইক্রোসফটের উইন্ডোজ ফোনকে তার প্রধান স্মার্টফোন প্লাটফর্ম হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। নকিয়া এই সিদ্ধান্ত নেওয়ায় গার্টনার ধারণা করছেন, উইন্ডোজ ফোনের মার্কেট শেয়ার আগামী বছর ১১ শতাংশ এবং ২০১৫ সালে ২০ শতাংশ বাড়বে। গার্টনারের বিশ্লেষক ক্যারোলিনা মাইলানেসি বলেন, যদিও অ্যান্ডরয়েড-সংবলিত স্মার্ট ফোনের চাহিদা বাড়ছে, তার পরও বলা যায় যে উইন্ডোজ ফোন পিছিয়ে থাকবে না। প্রায় প্রতিদিনই তারা কোনো না কোনো প্রযুক্তি উদ্ভাবন করছে। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান