অ্যান্ড্রয়েড ও আইওএসে মাইক্রোসফট আউটলুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইওএস ও অ্যান্ড্রয়েডে আউটলুক অ্যাপ উন্মুক্ত করেছে মাইক্রোসফট
আইওএস ও অ্যান্ড্রয়েডে আউটলুক অ্যাপ উন্মুক্ত করেছে মাইক্রোসফট

মোবাইল ফোন থেকে মেইল পাঠানো আরও একটু সহজতর করল মাইক্রোসফট। আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য নতুন আউটলুক অ্যাপ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট আউটলুক অ্যাপটিতে যুক্ত হচ্ছে গত বছরে মাইক্রোসফটের কেনা অ্যাকম্পলির কোড। অ্যাকম্পলির সাবেক প্রধান নির্বাহী হাভিয়ের সলতেরো বর্তমানে মাইক্রোসফটে আউটলুকের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। আইওএস ডিভাইসে এই অ্যাপটির চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করলেও অ্যান্ড্রয়েডে প্রাক সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।
অ্যাপ ডাউনলোডের লিংক (https://itunes.apple.com/app/id951937596) এবং (https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.outlook)