অ্যান্ড্রয়েড ট্যাবে এমএস অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড ট্যাবে অফিস অ্যাপ
অ্যান্ড্রয়েড ট্যাবে অফিস অ্যাপ

তিন মাসের প্রাক পর্ব শেষে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের চূড়ান্ত সংস্করণ ডাউনলোডের জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। সাত ইঞ্চির বড় মাপের ট্যাবলেটগুলোতে মাইক্রোসফট অফিসের এই অ্যাপটি কাজ করবে।

আইওএস সংস্করণের মতোই অ্যান্ড্রয়েডের এই অ্যাপটি ব্যবহার করে ডকুমেন্ট সম্পাদনা, প্রেজেন্টেশন তৈরি, স্প্রেডশিট তৈরি করা যাবে এবং তা ওয়ানড্রাইভের সঙ্গে সিনক্রোনাইজ করে যেকোনো স্থান থেকে কাজ করা যাবে। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের।

গত বছরের নভেম্বর মাসে অ্যান্ড্রয়েড ট্যাবের জন্য অফিস অ্যাপের প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করে মাইক্রোসফট। পরবর্তীতে এই অ্যাপটি আরও উন্নত করার ঘোষণা দিয়েছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের এই অ্যাপ ব্যবহার করতে হলে মাইক্রোসফটের অ্যাকাউন্ট করতে হবে যা অ্যাপ থেকেও তৈরি করে নেওয়ার সুযোগ রয়েছে। সবকিছু সেট করা হলে এক মাস বিনামূল্যে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার কাজ করা যাবে। এরপর অফিস ৩৬৫ এর জন্য সাবসক্রিপশন ফি দিতে হবে। 

অ্যান্ড্রয়েড ৪.৪ বা কিটক্যাট সংস্করণচালিত সাত ইঞ্চির চেয়ে বড় মাপের ট্যাবে এই অ্যাপটি চলে। তবে ললিপপচালিত ট্যাবে চূড়ান্ত সংস্করণটি সমর্থন করবে।