অ্যান্ড্রয়েড 'ও'-এর ৫ বৈশিষ্ট্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের মার্চেই অ্যান্ড্রয়েড ‘ও’ অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক বা বেটা সংস্করণ প্রকাশ করে গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে ১৭ মে তিন দিনের জন্য অনুষ্ঠিত হওয়া গুগল ডেভেলপারদের বার্ষিক সম্মেলন গুগল আইও ২০১৭-এ এই অ্যান্ড্রয়েডের ড্রপ-ডাউন সংস্করণ সম্পর্কে ডেভেলপারদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়। তবে এই নতুন সংস্করণটি বাজারে আসতে আরও সময় লাগবে। এই অ্যান্ড্রয়েডের ৫টি বৈশিষ্ট্য তুলে ধরা হলো এখানে—

কোনো ইমোজি হারাবে না

নতুন ইমোজি হারিয়ে ফেলতে ফেলতে আপনি কি ক্লান্ত? অ্যান্ড্রয়েডের এই সংস্করণটি সর্বশেষ প্রকাশ হওয়া ইমোজি যাতে আপনি কখনো না হারিয়ে ফেলেন, তা নিশ্চিত করবে। এই বৈশিষ্ট্যটি আপনাকে একটি নতুন ইমোজি গ্রন্থাগার গড়তে সহায়তা করবে।

স্মার্ট শেয়ারিং

অ্যান্ড্রয়েড ‘ও’ ব্যবহারকারীর ছবিগুলো কেমন এবং কী বিষয়ের ওপর তা বুঝতে সক্ষম। ব্যবহারের ওপর ভিত্তি করে ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট অ্যাপটি নির্ধারণও করতে পারবে। গুগলের তথ্যমতে, যদি কোনো ব্যবহারকারী কেনাকাটার রসিদের ছবি নেয়, তাহলে ব্যয়ের হিসাব রাখে এমন অ্যাপ সুপারিশ করবে অ্যান্ড্রয়েড ‘ও’। আর যদি সেলফি তুলে তাহলে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সুপারিশ করবে। ভিডিও, ইউআরএল, বার্তা এবং অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রেও এটি তাই করবে।

নোটিফিকেশন স্নুজিং

‘নোটিফিকেশন স্নুজিং’-এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ‘ও’-তে নোটিফিকেশন ব্যবস্থার উন্নতিতে জোর দেওয়া হয়েছে। এতে নোটিফিকেশন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, পরবর্তী সময়েও নোটিফিকেশন দেখার ব্যবস্থা রয়েছে।

নোটিফিকেশন চ্যানেল

নোটিফিকেশনের ধরন এবং অনুভূতি পরিবর্তন করার পাশাপাশি অ্যান্ড্রয়েড ‘ও’ ব্যবহারকারীদের কাছে আরও সূক্ষ্মতর নিয়ন্ত্রণ থাকছে। যার মাধ্যমে তাঁরা সিদ্ধান্ত নিতে পারবেন, কোন নোটিফিকেশনগুলো সবার আগে দেখতে চান। এরই নাম দেওয়া হয়েছে নোটিফিকেশন চ্যানেল।

ছবির ভেতরে ছবি

অ্যান্ড্রয়েড ‘ও’ ছবির ভেতরে ছবিকে সমর্থন করবে, যা ইউটিউবসহ যেকোনো অ্যাপে কাজ করবে।

সিনেট