অ্যান্ড্রয়েডনির্ভর হাইব্রিড ল্যাপটপ আনছে এইচপি
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড বা এইচপি এবারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর হাইব্রিড ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে। স্লেটবুক এক্স২ মডেলের ১০.১ ইঞ্চি মাপের এ ল্যাপটপটি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এ তথ্য জানিয়েছে।এইচপি কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর প্রথম এইচপি পণ্য হবে স্লেটবুক এক্স২। ল্যাপটপটিতে থাকবে শক্তিশালী এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর। পাশাপাশি এতে থাকবে ১৯২০ বাই ১২০০ ডিসপ্লে রেজুলেশন। এতে আলাদা কিবোর্ড ব্যবহারের সুযোগ থাকছে, যাকে বলা হচ্ছে কিবোর্ড ডক। এই ডকে সংযুক্ত টাচপ্যাড দিয়ে কার্সরের কাজ করা যায়।ল্যাপটপটির দাম হবে প্রায় ৪৮০ মার্কিন ডলার।এইচপি জানিয়েছে, স্লেটবুক এক্স২ মডেলে অ্যান্ড্রয়েড ছাড়াও উইন্ডোজ ৮-নির্ভর একটি হাইব্রিড ল্যাপটপ বাজারে ছাড়া হবে। ইনটেলের প্রসেসরনির্ভর এ ল্যাপটপটিতে উইন্ডোজের সর্বাধিক সুবিধা পাওয়া যাবে।