অ্যান্ড্রয়েডে চলছে ৯০ কোটি পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ৯০ কোটিরও বেশি স্মার্টফোন ও ট্যাবলেট চলছে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১০ সালে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম চালু করার পর গত তিন বছরে এই সফটওয়্যারনির্ভর ৯০ কোটি পণ্য সক্রিয় করা হয়েছে।
সাম্প্রতিক একটি প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৫ মে বুধবার গুগলের বার্ষিক সম্মেলনে অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যের তথ্য প্রকাশ করা হয়েছে। এ সম্মেলনে গুগল কর্মকর্তারা জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের ব্যবহার দ্রুত বাড়ছে এবং অ্যান্ড্রয়েডনির্ভর অ্যাপ্লিকেশন থেকেও আয় বাড়ছে গুগলের।
যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এবারের গুগলের বার্ষিক সম্মেলনে পাঁচ হাজার ৫০০ সফটওয়্যার ডেভেলপার উপস্থিত ছিলেন।