অ্যান্ড্রয়েডের বড় ত্রুটির খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের বড় ধরনের ত্রুটির খোঁজ পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ব্লুবক্সের গবেষকেরা। গবেষকেরা বলছেন, অ্যান্ড্রয়েডের দুর্বলতা বা বাগ হিসেবে একটি ‘মাস্টার কী’-এর খোঁজ পেয়েছেন তাঁরা। এ সফটওয়্যার ত্রুটির কারণে সাইবার অপরাধীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে তথ্য চুরি করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।গবেষকেদের দাবি, অ্যান্ড্রয়েড সফটওয়্যারের এই ত্রুটি ২০০৯ সালের পর থেকে উন্মুক্ত সব সংস্করণেই রয়েছে। ক্রিপটোগ্রাফিক ভেরিফিকেশন প্রক্রিয়ার দুর্বলতার কারণেই অ্যান্ড্রয়েডে অতিরিক্ত ম্যালওয়্যারের আক্রমণ দেখা যায়। ক্রিপটোগ্রাফিক ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন পরীক্ষা করে দেখা হয়। চলতি বছরের আগস্ট মাসে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাক হ্যাকারস সম্মেলনে অ্যান্ড্রয়েডের এ ত্রুটির বিস্তারিত জানানোর কথা জানিয়েছেন গবেষকেরা।অ্যান্ড্রয়েডের সফটওয়্যার ত্রুটির বিষয়ে গুগল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।