অ্যান্ড্রোয়েড স্মার্টফোন ও আইফোন যুদ্ধ!
গুগলের মোবাইলের জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলো বর্তমানে অ্যাপলের স্পর্শকাতর সুবিধার আইফোনের সঙ্গে এক ধরনের প্রতিযোগিতামূলক যুদ্ধ শুরু হয়েছে। বর্তমানে গুগলের অ্যান্ড্রোয়েড চালিত মোবাইল ফোনের বাজারে ভালোই চাহিদা রয়েছে বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্রে আইফোন আইওএস ব্যবহারের শীর্ষে রয়েছে। এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে অ্যাপলের নতুন আইফোন-৪ বের হওয়ার পরই প্রথম তিন দিনে বিক্রি হয়েছে ১৭ লাখ আইফোন! পাশাপাশি গুগল নিয়মিতভাবে প্রায় লক্ষাধিক অ্যান্ড্রোয়েড চালিত ফোন তৈরি করছে। বর্তমান বাজারে অ্যান্ড্রোয়েডের শেয়ার রয়েছে ১৮ দশমিক ৬ শতাংশ, অ্যাপল আইওএস ১১ দশমিক ৪ শতাংশ, ব্ল্যাকবেরির রিম ১ দশমিক ৬ শতাংশ এবং উইন্ডোজ মোবাইলসহ অন্যান্য অপারেটিং সিস্টেম রয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। অ্যান্ড্রোয়েড বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সিসহ মটোরোলা, ড্রয়েড, এইচটিসিসহ বিভিন্ন স্মার্টফোনে ব্যবহার হচ্ছে। এর ইতিমধ্যে স্যামসাং গ্যালাক্সি প্রায় ১০ লাখ বিক্রি হয়ে গেছে এবং অ্যান্ড্রোয়েডের ২ দশমিক ২ সংস্করণ চালিত এ ফোনটি এ বছরে দুই কোটি ৫০ লাখের বেশি বিক্রি হওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে এখন গুগল ও অ্যাপলের মধ্যেই চলছে মোবাইল ফোন অপারেটিং সিস্টেমের বাজার দখলের লড়াই। যা দখলের জন্য প্রতিটি নতুন অপারেটিং সিস্টেমেই নতুন নতুন নানা ধরনের বৈশিষ্ট্য যোগ করে যাচ্ছে প্রতিষ্ঠান দুটো। —ইউইক অবলম্বনে নুরুন্নবী চৌধুরী