অ্যান্ড্রয়েড থেকে প্রাইভেসি ফিচার সরিয়ে নিল গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম

অ্যান্ড্রয়েড মোবাইল সফটওয়্যার থেকে একটি প্রাইভেসি ফিচার সরিয়ে নিয়েছে গুগল। ফিচারটি অ্যান্ড্রয়েডনির্ভর মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার রক্ষায় পরীক্ষামূলক চালু রেখেছিল গুগল। অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অ্যাড্রেস বুক ও অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে এ ফিচারটি নিরাপত্তা হিসেবে ব্যবহূত হত।


অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৪.২ তে প্রাইভেসি ফিচারটি সরিয়ে ফেলায় নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ উন্মুক্ত হয়ে গেল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, প্রযুক্তি-বিশ্লেষকেরা গুগলের এই সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছেন, যেখানে প্রাইভেসি ফিচার উন্নত করার কথা সেখানে প্রাইভেসি ফিচার সরিয়ে গুগল সন্দেহজনক কাজ করেছে।