আপনার যদি একটি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বা ট্যাব থাকে এবং একটি ডিএসএলআর ক্যামেরা থাকে, তাহলে খুব সহজেই ফোন থেকে ক্যামেরাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ডিএসএলআর কন্ট্রোলার নামের অ্যাপটি দিয়ে চাইলেই ফোন থেকেই ক্যামেরাকে নিয়ন্ত্রণ করা যায়।
এটি করতে প্রথমেই আপনার ফোনের সঙ্গে ক্যামেরার ডিভাইস কম্পাটেবিলিটি ঠিক আছে কি না, সেটি দেখতে http://goo.gl/ZZZSh2 সংযোগে চলে যান। অধিকাংশ ক্যাননের ক্যামেরা ডিএসএলআর কন্ট্রোলার অ্যাপ দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। গুগল প্লে স্টেরের http://goo.gl/zZYJBd ওয়েব ঠিকানা থেকে অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিন। USB OTG adapter দিয়ে আপনার ফোন যুক্ত করে নিন তাহলে ফোনটি একটি USB host-এ পরিণত হবে। এখন USB OTG adapter-এর সঙ্গে খাপখায়, এমন একটা কেব্ল দিয়ে ক্যামেরাকে যুক্ত করুন। এখন ক্যামেরার সুইচ অন করুন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রিকগনাইজ করলেই ডিএসএলআর কন্ট্রোলার অ্যাপটি চালু হয়ে যাবে। সংযোগ করার কাজটি http://goo.gl/Go6FLq ঠিকানায় গিয়ে ভিডিও দেখেও করা যাবে। সংযোগ সম্পন্ন হলে ক্যামেরার নানান অপশন ব্যবহার করে ছবি তোলা থেকে শুরু করে বাকি সব কাজ করা যাবে। বামের সাইড বারে দ্রুত নিয়ন্ত্রণ করার সব সুবিধা পাওয়া যাবে।
এখান থেকে Focus mode বেছে নিয়ে বিভিন্ন ফোকাসে ছবি তোলার কাজটি সম্পন্ন করা যাবে। Bottom-right corner থেকে Image review, HDR and Auto-exposure bracketing, Focus bracketing, Time-lapse-এর মতো কাজগুলো করা যাবে। ছোট্ট এই অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েই সহজে আপনার ডিএসএলআর ক্যামেরাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যখন-তখন।
—মো. রাকিবুল হাসান