অ্যান্ড্রয়েড ফোন আনল মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নকিয়া মোবাইল বিভাগকে কিনে নেওয়ার পর প্রথম নতুন স্মার্টফোন বাজারে এনেছে মাইক্রোসফট। বিশ্বখ্যাত এ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি ‘এক্স ২’ নামের নতুন এ ফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয়। অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন নকিয়ার এ স্মার্টফোনটি শুরুতে নির্দিষ্ট কয়েকটি দেশে পাওয়া যাবে। এটি নকিয়ার এক্স সিরিজের চতুর্থ স্মার্টফোন। দুই সিম সমর্থন সুবিধাসহ নতুন এ স্মার্টফোনে রয়েছে ৪.৩ ইঞ্চির পর্দা, কোয়ালকোম স্ন্যাপড্রাগন ২০০ চিপসেট বিশিষ্ট ১.২ গিগাহার্জ ডুয়াল কোর কট্রেক্স এ৭ প্রসেসর, ১ গিগাবাইট র৵াম সুবিধা। মাইক্রোসফটের মোবাইল ফোন পণ্য বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট জুসি নেভানলিনা বলেন, ‘এটি মাইক্রোসফটের ক্লাউড সুবিধা অনেক বেশি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেবে। এর সাহায্যে ব্যবহারকারীরাও স্মার্টফোন এবং ক্লাউড, দুই সেবাই পাবেন।’
অন্যান্য সুবিধার পাশাপাশি নতুন এ স্মার্টফোনে রয়েছে ৪ গিগাবাইট মেমরি, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এ ছাড়া রয়েছে এক হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ছবি তোলার সুবিধার জন্য রয়েছে এলএইডি ফ্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ভিজিএ ক্যামেরা। স্মার্টফোনটিতে উন্নত মাল্টিটাস্কের অভিজ্ঞতা দিতে যুক্ত হয়েছে হোম ও ব্যাক বোতাম। এ ছাড়া থ্রিজি, ওয়াই-ফাই, ব্লটুথ ও জিপিএস সুবিধা পাওয়া যাবে নতুন এ স্মার্টফোনে। অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড সংস্করণ ২.০ থাকছে এক্স ২ তে। এ ছাড়া স্কাইপ, আউটলুক, ওয়ানড্রাইভ ইত্যাদি বিল্ট-ইন অবস্থায় থাকছে ফোনটিতে। পাওয়া যাবে ১৫ গিগাবাইট পর্যন্ত বিনা মূল্যে ক্লাউড জায়গা ব্যবহারের সুবিধা। এ ফোনের আরও বিস্তারিত জানা যাবে (http://goo.gl/dJGeSr) ঠিকানায় ।
—বিবিসি অবলম্বনে কাজী আলম