অ্যান্ড্রয়েড ফোনে বিনা মূল্যে ফটোশপ লাইটরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড ফোনে বিনা মূল্যে ফটোশপ লাইটরুম
অ্যান্ড্রয়েড ফোনে বিনা মূল্যে ফটোশপ লাইটরুম

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ফটোশপ লাইটরুম ফটো এডিটর অ্যাপটি উন্মুক্ত করেছে জনপ্রিয় গ্রাফিকস সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাডোবি সিস্টেমস। লাইটরুম ব্যবহার করে ছবি সম্পাদনার কাজ করা যায়। অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মে এই অ্যাপটি উন্মুক্ত করার দুই মাস পরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ৭ ডিসেম্বর এই অ্যাপটি উন্মুক্ত করে অ্যাডোবি। গুগল প্লে স্টোরে অ্যাডোবি ফটোশপ লাইটরুম ১.৪ অ্যাপটি ডাউনলোড করা যাবে নিচের লিংক থেকে-(https://play.google.com/store/apps/details?id=com.adobe.lrmobile&hl=en)

এর আগে অ্যাডোবির এই সফটওয়্যারটি ব্যবহার করতে ক্রিয়েটিভ ক্লাউডের গ্রাহক হতে হতো। বর্তমানে এই সাবসক্রিপশন মডেলে পরিবর্তন এনেছে অ্যাডোবি। যে ব্যবহারকারী লাইটরুম ওয়েব সেবাটি ব্যবহার করবেন এবং মোবাইলের সঙ্গে সিনক্রোনাইজ করে লাইটরুম ব্যবহার করবেন তাঁদের সাবসক্রিপশন দরকার পড়বে না। ক্রিয়েটিভ ক্লাউডের মাসিক সাবসক্রিপশন ফি ছিল ৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।
সম্প্রতি মোবাইল প্ল্যাটফর্মকে অধিক গুরুত্ব দেওয়া শুরু করেছে অ্যাডোবি। সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাডোবি প্রিমিয়ার ক্লিপ ভিডিও এডিটর নামের একটি অ্যাপ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর আগে অ্যাডোবি ফটোশপ ফিক্স, ক্যাপচার সিসি ও ইলাস্ট্রেটর ড্র নামের অ্যাপ উন্মুক্ত করেছে অ্যাডোবি।