অ্যান্ড্রয়েড বিষয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে (ডিআইআইটি) অনুষ্ঠিত হয়েছে ‘অ্যান্ড্রয়েড অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার। সম্প্রতি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, উপ-পরিচালক রথীন্দ্রনাথ দাসসহ অনেকে। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন অ্যান্ড্রয়েড প্রশিক্ষক প্রকৌশলী আহসানুল করিম। —বিজ্ঞপ্তি