অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রয়োজনীয় অ্যাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড-নির্ভর নতুন স্মার্টফোন বা ট্যাবলেট কেনার পর কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন? নতুন অ্যান্ড্রয়েড পণ্য ব্যবহারে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন হিসেবে সামাজিক যোগাযোগ, কর্মদক্ষতা বাড়ানো ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগের অ্যাপ কাজে লাগতে পারে। সামাজিক যোগাযোগের অ্যাপ্লিকেশন হিসেবে আপনি অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারেন ফেসবুক, গুগল প্লাস, ইনস্টাগ্রাম ও স্ন্যাপসিড। ১০০ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক ব্যবহার করে সব সময় বন্ধুদের খোঁজ খবর জানতে পারবেন। গুগলের নিজস্ব সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাস অ্যাপ্লিকেশনটি নতুন অ্যান্ড্রয়েডে ব্যবহার করে নিজস্ব সার্কেল তৈরি করা সম্ভব হবে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি শেয়ার করার জন্য ইনস্টাগ্রাম দরকারি একটি অ্যাপ্লিকেশন। ফটো এডিটিং সফটওয়্যার হিসেবে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিও নতুন অ্যান্ড্রয়েডে ইনস্টল করে রাখতে পারেন। অ্যান্ড্রয়েড-নির্ভর নতুন ট্যাবলেট বা স্মার্টফোন হাতে আসার পর, আপনার কাজের উপযোগী কয়েকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখুন। এরমধ্যে দরকারি অ্যাপ্লিকেশন হচ্ছে নোট রাখার জন্য ‘এভারনোট’, অনুবাদ করার জন্য ‘গুগল ট্রান্সলেট’ ও আর্থিক হিসাব রাখার জন্য ‘মিন্ট’।যোগাযোগের অ্যাপ্লিকেশন হিসেবে নতুন অ্যান্ড্রয়েড পণ্যে রাখতে পারেন স্কাইপি অ্যাপ্লিকেশনটি। আর ইন্টারনেট ব্রাউজার হিসেবে ক্রোম ইনস্টল করে রাখতে পারেন। নতুন অ্যান্ড্রয়েডে অনলাইন সংবাদপত্র পড়ার জন্য রাখতে পারেন প্রথম আলো অ্যান্ড্রয়েড অ্যাপ।