অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য রয়েছে নানা ধরনের অ্যাপস। গুগল প্লেস্টোর থেকে ইচ্ছে করলেই এসব অ্যাপস নামিয়ে ব্যবহার করা যায়। কাজে লাগবে এমন কয়েকটি অ্যাপস হচ্ছে—টরেন্ট ফাইল ডাউনলোড: বিট টরেন্ট প্রটোকল ব্যবহার করে নির্দিষ্ট সার্ভার থেকে পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে শেয়ারযোগ্য ফাইলকে বলা হয় টরেন্ট। মূলত টরেন্ট সাইটে বিনা মূল্যে দরকারি সব কিছু পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় যেকোনো ফাইল, সিনেমা, সফটওয়্যার বিনা মূল্যে পাবেন টরেন্ট সাইটে। সবচেয়ে পরিচিত বিট টরেন্ট নেটওয়ার্ক ইউটরেন্টের এন্ড্রয়েড সংস্করণ ব্যবহার করে টরেন্ট ফাইল নামিয়ে নেওয়া যায়। এটি পাওয়া যাবে http://goo.gl/2FZQ6L ওয়েব ঠিকানায়। নামিয়ে নিয়ে অ্যাপসটি ইনস্টল করে চালু করে নিন। এখন টরেন্ট সাইট (যেমন https://kickass.to) থেকে .torrent যুক্ত ফাইল নামিয়ে নিন। এবার অ্যাপস থেকে Add torrent নির্বাচন করে .torrent যুক্ত ফাইল দেখে দিলে টরেন্ট ফাইল নামানো (ডাউনলোড) শুরু হবে। নামানো শেষে সেটি কম্পিউটারেও ব্যবহার করা যাবে।প্রথম আলোর সংবাদ পড়তে: প্রথম আলোর প্রতি মুহূর্তের সংবাদ আপনার স্মার্টফোন থেকে দেখতে এবং পড়তে চাইলে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি http://goo.gl/HsH7P ঠিকানায় পাওয়া যাবে। নামিয়ে নিয়ে ইনস্টল করে নিলে সহজেই জেনে নেওয়া যাবে প্রতি মুহূর্তের খবর। —মো. রাকিবুল হাসান