অ্যান্ড্রয়েডনির্ভর অকটেন টি১০১ ক্রোম স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকটেন টি১০১ ক্রোম
অকটেন টি১০১ ক্রোম

সম্প্রতি দেশের বাজারে পাওয়া যাচ্ছে অকটেন ব্যান্ডের টি১০১ ক্রোম নামের একটি থ্রিজি সুবিধার স্মার্টফোন। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম নির্ভর এই স্মার্টফোনটির দাম নয় হাজার৯৯৯ টাকা। ডুয়াল কোরের প্রসেসর, চার গিগাবাইট র্যাম সুবিধার অকটেনের এই স্মার্টফোনটিতে পেছনে ৮মেগাপিক্সেল ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা, এফ এম, ব্লুটুথ৪.০, জিপিএস, এ-জিপিএস,ওয়াইফাই এন্ড পোর্টেবল হটস্পট প্রভৃতি সুবিধা রয়েছে। দেশের বাজারে অকটেন মোবাইল বিপণন করছে তৌফিকা এনার্জি কোম্পানি লিমিটেড। সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ থাকে বলেই বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি।
টি১০১ স্মার্টফোনটি ছাড়াও টি১০০ মডেলের আরেকটি সাশ্রয়ী দামের অ্যান্ড্রয়েডনির্ভর অকটেন স্মার্টফোন পাওয়া যাচ্ছে।