অ্যান্ড্রয়েডনির্ভর ভার্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বিলাসবহুল মোবাইল ফোন নির্মাতা ভার্চু। ‘ভার্চু টিআই’ নামের অ্যান্ড্রয়েডনির্ভর মোবাইল ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি। খবর বিবিসি অনলাইনের।ভার্চুর নতুন এ মোবাইল ফোনটির নকশা তৈরি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা হাচ হাচিনসন। নকশায় ব্যবহূত হয়েছে টাইটেনিয়ামের তৈরি কাঠামো ও দামি রত্ন। তবে এ মোবাইল ফোনে ফোরজি প্রযুক্তির ব্যবহার করা হয়নি।২০১২ সাল পর্যন্ত ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা নকিয়ার অধীনে ছিল ভার্চু। সিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর বিলাসবহুল মোবাইল তৈরি হত নকিয়ার এ ইউনিটে। আর্থিক লোকসানের মুখে ভার্চু ইউনিটটি বিক্রি করে দেয় নকিয়া। গত এক দশকে তিন লাখ ২০ হাজার ইউনিট বিলাসবহুল ভার্চু মোবাইল ফোন বিক্রি হয়েছে। ভার্চুর প্রধান নির্বাহী পেরি উস্টিং জানিয়েছেন, সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে অ্যান্ড্রয়েডকেই বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজের চেয়ে অ্যান্ড্রয়েডকে প্রাধান্য দেওয়া হয়েছে।ভার্চু ভবিষ্যতে প্রযুক্তি উদ্যোক্তা হতে চায় না। আগামীতেও ভার্চু বিলাসবহুল মোবাইল ফোন তৈরি করে যাবে বলেই জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।