অ্যান্ড্রয়েডভিত্তিক অনুষ্ঠান করছে গুগল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অ্যান্ড্রয়েড ইভেন্ট’ নামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছে গুগল। ২৯ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন। ১৭ অক্টোবর এ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ অতিথিদের আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।এ সংবাদ সম্মেলনে গুগল কর্তৃপক্ষ কী ঘোষণা দেবে, সে সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি। গুগলের পাঠানো আমন্ত্রণপত্রে লেখা রয়েছে ‘দ্য প্লেগ্রাউন্ড ইজ ওপেন’।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নিউইয়র্কের এ অনুষ্ঠানে ‘গুগল প্লে’র আনুষ্ঠানিক উদ্বোধন, অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ বা গুগলের নেক্সাস ট্যাবলেট-বিষয়ক তথ্য জানাতে পারে গুগল কর্তৃপক্ষ।