অ্যান্ড্রয়েডে উইকিপিডিয়া
সম্প্রতি উইকিপিডিয়ার অ্যান্ড্রয়েড প্রোগ্রাম করা হয়েছে। এই প্রোগ্রামটি অ্যান্ড্রয়েড ২ দশমিক ২ এবং পরবর্তী সংস্করণের উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করে ২৪০টি ভাষার উইকিপিডিয়ার প্রায় দুই কোটিরও বেশি নিবন্ধ পড়া যাবে। কোনো নিবন্ধের বিভিন্ন ভাষার সংস্করণগুলো দেখার জন্য ভাষা পরিবর্তনের সুবিধা রয়েছে। ফলে অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোনে সহজেই ব্যবহার করা যাবে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। উইকিপিডিয়ার এই প্রোগ্রাম চালাতে ইন্টারনেটে যুক্ত থাকতে হবে। এর নিয়ারবাই অপশন ব্যবহার করে ব্যবহারকারীর বর্তনাম অবস্থানের আশপাশের কোনো কোনো স্থান বা বিষয় নিয়ে উইকিপিডিয়াতে নিবন্ধ আছে, সেটি দেখা যাবে। এ ছাড়া শেয়ার অপশনটি ব্যবহার করে ফেসবুক, গুগল প্লাস, টুইটারসহ অন্য পদ্ধতিতে সবাইকে জানিয়ে দেওয়ারও সুযোগ রয়েছে অ্যাপলিকেশনটিতে।অ্যান্ড্রয়েড মার্কেট থেকে অ্যাপটি বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে। ডাউনলোড করার ঠিকানা https://market.android.com/details?id=org.wikipedia। —নাসির খান