অ্যান্ড্রয়েডে এমসিসি’র ‘বাংলা এসএমএস’ অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনে বাংলায় খুদে বার্তা পাঠানোর সুবিধা চালু করেছে মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (এমসিসি)। এমসিসির তৈরি ‘বাংলা এসএমএস’ নামের অ্যাপ্লিকেশনটি গুগল ‘প্লে স্টোর’ থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।এমসিসির ভাষ্য, মুঠোফোনে বাংলায় বার্তা পড়ার ক্ষেত্রে অসাধারণ সুবিধা যোগ করবে এ অ্যাপ্লিকেশনটি।‘বাংলা এসএমএস’ অ্যাপ্লিকেশন প্রসঙ্গে এমসিসির সহকারী পরিচালক ও ‘বাংলা এসএমএস’ অ্যাপ্লিকেশন নির্মাতা দলটির প্রধান রেসি গোমেজ জানিয়েছেন, ‘বাংলা এসএমএস’ অ্যাপ্লিকেশনটি এমসিসির তৈরি নতুন ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করবে। এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাংলায় খুদে বার্তা পড়া ও বার্তার জবাব পাঠানো যাবে। এর আগে মুঠোফোনে বাংলায় কোনো বার্তা এলে তা হিজিবিজি দেখাত। এ সমস্যা আর থাকবে না। এ অ্যাপ্লিকেশনে বাংলা লেখার জন্য কিবোর্ড হিসেবে ‘ফোনেটিক’ লে-আউট ব্যবহার করা হয়েছে। অর্থাত্, ইংরেজিতে লিখলেও তা বাংলায় রূপান্তরিত হবে। এমসিসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘বাংলা এসএমএস’-এর পরবর্তী সংস্করণে আসবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) অনুমোদিত নতুন কিবোর্ড। ব্যবহারকারী পছন্দ অনুযায়ী তখন কিবোর্ড বেছে নিতে পারবেন।চমত্কার গ্রাফিকসে তৈরি ‘বাংলা এসএমএস’ অ্যাপ্লিকেশনটি পরবর্তীতে নকিয়া ও আইফোন অ্যাপ্লিকেশন হিসেবেও তৈরির কথা জানিয়েছে এমসিসি।