অ্যান্ড্রয়েডে দারুণ কি-বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড ফোনে টাইপিং আরও সহজ করতে ব্যবস্থা নিয়েছে গুগল। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য উন্নত সার্চ সুবিধার কি-বোর্ড উন্মুক্ত করেছে গুগল। আগেই আইওএস প্ল্যাটফর্মে ‘জি-বোর্ড’ নামের এই কি-বোর্ড উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। অনেকের প্রশ্ন ছিল—জি-বোর্ড কবে আসবে অ্যান্ড্রয়েডে?
গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের গুগল কি-বোর্ড অ্যাপটির পরিবর্তে জি-বোর্ড অ্যাপটি ডাউনলোডের সুযোগ করে দিয়েছে। এ কি-বোর্ড অ্যাপটি এখন বিভিন্ন ভাষা সমর্থন করে। এর অন্যতম ফিচার হচ্ছে গ্লিড টাইপিং বা আঙুলের এক টানে একটি শব্দ লেখা। এতে রয়েছে ‘জি’ বাটন। এই বাটনে ক্লিক করেই তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয় সার্চ করা যাবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।