
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ২৪ জুলাই ছবিতে বিশেষ আবহ (ইফেক্ট) যোগ করার অ্যাপ প্রিজমার পূর্ণাঙ্গ একটি সংস্করণ প্রকাশ করা হয়। এর আগে আইফোনে এবং পরে অল্প কিছু সময়ের জন্য অ্যান্ড্রয়েডে পরীক্ষামূলক ভিত্তিতে প্রিজমা অ্যাপ ছাড়া হয়েছিল।
অ্যান্ড্রয়েডে ছাড়ার পর একসঙ্গে অনেক ব্যবহারকারী প্রিজমা ব্যবহার করতে শুরু করায় দেখা দেয় নতুন বিপত্তি। অ্যাপের ধীর গতি তো বটেই, অনেকে জানাচ্ছেন, মাঝেমধ্যেই ‘Prisma is over capacity’ বার্তা দেখিয়ে নতুন করে ইফেক্ট দেওয়ার কথা বলা হচ্ছে। এতে অনেকে বিরক্তি প্রকাশ করেন। দ্রুত ইফেক্ট পেতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন।
* দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন।
* চাপ কম থাকে এমন সময়ে, বিশেষ করে সকালে চেষ্টা করুন।
* প্রিজমায় যখন কাজ চলছে, তখন ‘হোম’ বোতাম কিংবা অন্য অ্যাপ ব্যবহার করবেন না।
* প্রিজমা মাল্টি-উইন্ডো সমর্থন করে না, তবে স্যামসাং ব্যবহারকারীরা ‘পপ-আপ’ ভিউয়ে দেখতে পারবেন।
* এত কিছুর পরও কাজ না হলেও একটু ধৈর্য তো ধরতেই হবে।
* সূত্র: অ্যান্ড্রয়েড সেন্ট্রাল