অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের নতুন হালনাগাদ সংস্করণ এসেছে। এতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে যা ব্যবহারকারীকে বাড়তি সুবিধা দেবে। আজ এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে উল্লেখযোগ্য ফিচার হিসেবে এসেছে কাস্টম নোটিফিকেশন সুবিধা। অর্থাৎ এখন থেকে ব্যক্তিগত চ্যাটিংয়ের সময় নোটিফিকেশন বন্ধ করে রাখা যাবে। এর আগে কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই এ সুবিধাটি ছিল। এ ছাড়াও চ্যাট পড়া হয়েছে কী হয়নি তা চিহ্নিত করে রাখার সুবিধাও এসেছে হালনাগাদ সংস্করণে। চ্যাটের ওপর বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রেখে এ অপশনটি ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপে নতুন করে যুক্ত হয়েছে বেশ কিছু ইমোজি; যা ব্যবহারকারীকে তাদের মনের ভাব ইমোজি দিয়ে প্রকাশের সুযোগ দেবে। এ ছাড়ও ডেটা খরচ বাঁচাতে ফোনকলের মান কমানোর সুবিধাও যুক্ত হয়েছে হালনাগাদ সংস্করণে। হোয়াটসঅ্যাপে দ্রুত বার্তা পাঠানো ও কন্টাক্ট সংরক্ষণ করার সুবিধাও যুক্ত হয়েছে। 
আরও পড়ুন:
ভাইবারের নতুন সুবিধা