অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের স্মার্টফোন ও অ্যাপলের আইফোন পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি আইফোনের সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের স্মার্টফোনের বিক্রি অনেকটাই বেড়েছে। তবে আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান নিয়েলসেন জানাচ্ছে, ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় অ্যাপলের আইফোন নিয়ে অনেক বেশি সন্তুষ্ট। এক হিসাবে দেখা গেছে, বিশ্বের আইফোন ব্যবহারকারীদের ৮৬ শতাংশ বলেছে, তারা আইফোন ব্যবহার করে অত্যন্ত সন্তুষ্ট। অন্যদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন ৭২ শতাংশ।নিয়েলসেনের এ গবেষণায় আরও উঠে এসেছে, অ্যাপলের আইওএস ফোনের ব্যবহারকারীরা কথা বলতে এবং অন্যান্য অ্যাপ্লিকেশন ডাউনলোডে অনেক বেশি অর্থ খরচ করে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যবহারকারীদের মাত্র ২৪ শতাংশ এ ব্যাপারে খরচ করে ৩০ মার্কিন ডলারেরও কম অর্থ। অন্যদিকে এসব খাতে ৩০ ডলার খরচ করে আইফোন ব্যবহারকারীদের ৬১ শতাংশ।নিয়েলসেন আরেক তথ্যে জানাচ্ছে, গত ছয় মাসে নতুন ফোন কেনার ক্ষেত্রে অবশ্য এগিয়ে আছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো। এ সময় ব্ল্যাকবেরি বিক্রি হয়েছে ২৫ শতাংশ, অ্যাপলের আইওএস বিক্রি হয়েছে ১৮ শতাংশ। নকিয়ার সিমবিয়ান বিক্রি হয়েছে সাত শতাংশ।নিয়েলসেনের ইউরোপীয় টেলিকম গবেষণা সেলের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড গোসেন বলেন, বাজার এ মুহূর্তে অ্যান্ড্রয়েডের দখলে। কিন্তু সন্তুষ্টির স্থানটিতে কিন্তু এগিয়ে আছে আইফোনই। নকিয়ার সিমবিয়ানও খুব একটা পিছিয়ে নেই। দ্য ডেইলি টেলিগ্রাফ।