অ্যান্ড্রয়েডের সমাধান ফেসবুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারে অনেক সময় ব্যবহারকারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ইন্টারনেটে খুঁজেই অনেক সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এমন উৎসাহী ও আত্মনির্ভরশীল ব্যবহারকারীদের সাহায্যে এগিয়ে এসেছেন কয়েকজন তরুণ। তাঁরা ফেসবুকে শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সমস্যা সমাধানে ‘অ্যান্ড্রয়েড আর্মি বিডি’ নামের একটি ফেসবুকে গ্রুপ খুলেছেন। এই গ্রুপে কোনো সমস্যার কথা কেউ জানালে গ্রুপের প্রায় দেড় লাখ সদস্যের কারও না-কারও কাছে সঠিক সমাধান পাওয়া যায়। গ্রুপের ঠিকানা: www.facebook.com/groups/AndroidArmyBD ।
বিজ্ঞপ্তি