অ্যাপ উন্নয়নে ফেসবুকের মঞ্জুরি পেলেন মণিপুরি যুবক

সিঙ্গাপুরে বসবাসরত মণিপুরি যুবক মনিশ করম ‘জবসেঞ্জ’ নামের একটি অ্যাপ্লিকেশন উন্নয়নের জন্য ফেসবুকের কাছ থেকে ৪০ হাজার মার্কিন ডলার মঞ্জুরি পেয়েছেন। এই অ্যাপটি বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বাজার লক্ষ্য করে উন্নয়ন করছেন তিনি।
২০১৫ সালে জবসেঞ্জ তৈরিতে কাজ করছেন মনিশ। সম্প্রতি টিএনএনকে তিনি বলেছেন, অ্যাপ্লিকেশনটির উন্নয়ন, ব্যবহারকারী বৃদ্ধি ও এ থেকে আয় বাড়ানোর জন্য ফেসবুক অর্থ বিনিয়োগ করেছে। এই অর্থ বিপণন ও সার্ভার অবকাঠামোর জন্য খরচ করা হবে।
ফেসবুকের ‘এফবিস্টার্ট’ উদ্যোগের মাধ্যমে মোবাইল উদ্যোগগুলোতে বিনিয়োগ করে। মনিশ বলেন, ফেসবুকের বিনিয়োগ পেতে আবেদন করার পর ফেসবুকের যেসব শর্ত থাকে তা পূরণ করতে পেরেছে জবসেঞ্জ।
ফেসবুকের ভাষ্য, অ্যাপটির উন্নয়ন ও সম্ভাব্য জনপ্রিয়তার কথা ভেবে এতে বিনিয়োগ করা হয়েছে। অ্যাপটি চাকরি খোঁজা, জীবনবৃত্তান্ত তৈরি, চাকরির প্রস্তুতি, পড়াশোনার নোট নেওয়াসহ নানা সমাধানে কাজ করবে। এতে একটি মার্কেটপ্লেস থাকবে, যেখানে কোচিং সেন্টার বা শিক্ষকেরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন কনটেন্ট বিক্রি ও লেনদেন করতে পারবেন।
এর আগে উদ্যোক্তা হিসেবে রিক্রুটসেঞ্জ নামের একটি সফটওয়্যার তৈরি করেছিলেন মনিশ। পরে তিনি তা সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে জবসেঞ্জ তৈরি করেন। ফেসবুকের সহযোগিতায় অ্যাপটি তিনি এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আশা করছেন।
মনিশ বলেন, বাজার বিবেচনা করে এখন পর্যন্ত গোপনে অ্যাপটির উন্নয়নকাজ চলছে। ফেসবুকের অনুমোদন থাকায় ব্যবহারকারীরা এর ফিচারগুলো থেকে সুবিধা পাবেন।
সূত্র : টিএনএন