অ্যাপ কর্নার ভাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ছবি ভাগাভাগি করেই মন ভরছে না যাঁদের, তাঁরা এবার স্মার্টফোনে নামিয়ে নিন ভাইন। ছোট ছোট ভিডিও ক্লিপ খুব সহজেই এবার বন্ধু ও পরিবারের মানুষদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। আপনার ছোট্ট সন্তানের টলমল পায়ে হাঁটার চেষ্টা, চলতি পথে সুন্দর একটা পাখির দেখা পাওয়া, কিংবা কোনো বন্ধুর হঠাৎ হেসে গড়িয়ে পড়ার দৃশ্য—এমন কত কিছুই তো মনে হয়, ইশ্, সবাই যদি দেখতে পারত! ভাইন আপনাকে দেবে সেই সুবিধা।

ভাইন থেকে আপনি বিনা মূল্যে যত খুশি ভিডিও ইন্টারনেটে প্রকাশ করতে পারবেন।

ভিডিও ধারণ করে সঙ্গে সঙ্গেই ভাইনে আপলোড করা যাবে। সেখান থেকে টুইটার বা ফেসবুকেও শেয়ার করা যাবে।

অন্যরা যেসব ভিডিও আপলোড করছেন, সেগুলোও দেখতে পাবেন।

নির্মাতা: ভাইনল্যাবস ইনকরপোরেটেড
বর্তমান সংস্করণ: ১.৪.৪
আকার: ১৭ মেগাবাইট

নামানোর ঠিকানা: http://goo.gl/jfg6Cm
ডটকম প্রতিবেদক