অ্যাপ তৈরিতে মাইক্রোসফটের টুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপ তৈরিতে মাইক্রোসফটের টুল
অ্যাপ তৈরিতে মাইক্রোসফটের টুল

যেকোনো প্ল্যাটফর্মে অ্যাপ নির্মাতার কাজে লাগতে পারে, এমন টুল বা সফটওয়্যার উন্মুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ অ্যাপ নির্মাণের ক্ষেত্রে এই টুল ব্যবহার করা যাবে।
‘কানেক্ট কনফারেন্স’ শীর্ষক বার্ষিক সম্মেলনে এ টুলটির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
নতুন টুল উন্মুক্ত করা ছাড়াও প্লাটিনাম সদস্য হিসেবে ওপেন সোর্স সফটওয়্যার ইকোসিস্টেমকে শক্তিশালী করতে লিনাক্স ফাউন্ডেশনে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। তথ্যসূত্র: আইএএনএস।