অ্যাপ নামালে পুরস্কার দেবে অ্যাপল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এবার অ্যাপ নামালে (ডাউনলোড) পুরস্কার দেবে। অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপস নামানোর সংখ্যা পাঁচ হাজার কোটির মাইলফলক অর্জন করতে যাচ্ছে। আর এতেই পুরস্কার ঘোষণা করেছে অ্যাপল। পাঁচ হাজার কোটিতম অ্যাপ যিনি নামাবেন তাঁকে অ্যাপল ১০ হাজার ডলার অ্যাপ স্টোর গিফট কার্ড পুরস্কার দেবে। এ ছাড়া অ্যাপ নামানো-পরবর্তী ৫০ জনও পাবেন বিশেষ পুরস্কার।২০০৮ সালে চালু করা অ্যাপ স্টোরটি থেকে অ্যাপ নামানোর সংখ্যা দুই হাজার ৫০০ কোটি ছাড়িয়েছে গত বছর। আর চলতি বছরের জানুয়ারি মাসে তা চার হাজার কোটি ছাড়িয়ে যায়। নতুন মাইলফলক বিষয়ে ইতিমধ্যে অ্যাপল নিজেদের অ্যাপ স্টোরে নতুন একটি পেজ খুলেছে এবং অ্যাপ নামানোর জন্য একটি কাউন্টারও (.িধঢ়ঢ়ষব.পড়স/রঃঁহবং/৫০-নরষষরড়হ-ধঢ়ঢ়-পড়ঁহঃফড়হি) চালু করেছে। নতুন এ মাইলফলক উদ্যাপনে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।প্রতিযোগিতার বিষয়ে বেশ কিছু নীতিমালাও চালু করেছে অ্যাপল। ইতিমধ্যে সেটি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আগ্রহী যাঁরা অ্যাপ নামানোর প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাঁদের জন্য একটি বিশেষ নিবন্ধেরও (.িধঢ়ঢ়ষব.পড়স/রঃঁহবং/৫০-নরষষরড়হ-ধঢ়ঢ়-পড়ঁহঃফড়হি/বহঃত্ু-ভড়ত্স) ব্যবস্থা রাখা হয়েছে। এখন অপেক্ষার পালা। কে হবেন সে বিজয়ী। সেটি প্রকাশিত হবে অ্যাপলের ওয়েবসাইটে।

—অ্যাপল ডট কম অবলম্বনে কাজী আলম