অ্যাপ নামিয়ে সাকিবের নৈশভোজে

ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি ২০ জন অ্যাপ ডাউনলোডকারীকে নৈশভোজে সময় দিয়েছেন। অনলাইনে কেনা বেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম সম্প্রতি তাদের অ্যাপ ডাউনলোডকারী ও রিভিউ লেখকদের মধ্যে লটারি করে ২০ জনকে সাকিবের সঙ্গে নৈশভোজের সুযোগ করে দেয়। রাজধানীর বনানীতে অবস্থিত সাকিব আল হাসানের নিজস্ব রেস্তোরাঁয় এ নৈশভোজের আয়োজন করে বিক্রয় ডটকম। এ সময় বিজয়ী ২০ জনকে সেলফিও তোলেন সাকিবের সঙ্গে।
বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্রয় ডটকম অ্যাপ ডাউনলোড করে গুগল প্লে ষ্টোরে এ সম্পর্কিত একটি রিভিউ লিখতে হয়েছে ব্যবহারকারীদের। এর মধ্যে বিজয়ী ২০ জন পেয়েছেন এই সুযোগ।
বিক্রয় ডটকমের পরিচালক (মার্কেটিং) মিশা আলী বলেন, ‘বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। প্রতিযোগিতায় জয়ী হয়ে তাঁরা বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সঙ্গে
সময় কাটাতে করতে পেরেছেন। এই জাতীয় আইকনের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। সেই সঙ্গে বিক্রয় ডটকমের কিছু কার্যক্রমের সঙ্গে সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তাঁকেও ধন্যবাদ।’