অ্যাপ নিয়ে সিলেটে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপ উন্নয়ন কর্মসূচির সিলেট বিভাগীয় সেমিনার গতকাল বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে।
বেলা তিনটার দিকে শাবিপ্রবি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) নিয়ে সেমিনার শুরু হয়ে। শাবিপ্রবির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
সেমিনারে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাস্তবায়ন সহযোগী এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) পরিচালন প্রধান আবুল কালাম আজাদ।
এতে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা কুইজে অংশ নিয়ে পুরস্কার জিতে নেন। শাবিপ্রবি প্রতিনিধি