অ্যাপ স্টোর চালু করল বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলালিংক অ্যাপ স্টোর
বাংলালিংক অ্যাপ স্টোর

অপেরা ব্রাউজার নির্মাতা অপেরার সঙ্গে যুক্ত হয়ে প্রিমিয়াম অ্যাপ স্টোর চালু করল মোবাইল অপারেটর বাংলালিংক।
‘বাংলালিংক অ্যাপ স্টোর’ নামের এ স্টোরটি থেকে প্রিমিয়াম অ্যাপস ও গেমস ডাউনলোড করা যাবে। সাবস্ক্রিপশনের পর প্রথম সাত দিন বিনা মূল্যে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা যাবে। এটি সক্রিয় করতে apps.banglalink.com.bd লিংকে যেতে হবে। অ্যাপ স্টোর সাবস্ক্রিপশন ফি সপ্তাহে ১১ দশমিক ৯৫ টাকা। সাবস্ক্রিপশনের পর গ্রাহকদের ব্রাউজিং এবং ডাউনলোড চার্জ দিতে হবে। সেবাটি গ্রহণ করতে না চাইলে তাদের অ্যাকাউন্ট থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।

অ্যাপ স্টোর চালু প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, বাংলালিংক অ্যাপ স্টোর ডিজিটালকরণের লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।
অপেরার সাউথ এশিয়া এবং সাউথইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ বলেন, অনলাইনে যাঁরা সময় কাটান কিন্তু ডেটা ব্যবহারের ক্ষেত্রে সচেতন, তাঁদের জন্য সেবাটি কাজে লাগবে। এর মাধ্যমে গ্রাহকেরা সরাসরি অ্যাপ স্টোরের সঙ্গে লেনদেন না করে তাঁদের মোবাইল ফোন বিলের মাধ্যমে একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন রেট পরিশোধ করবেন।