অ্যাপ স্টোর থেকে চার হাজার কোটি ডাউনলোড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের অনলাইন স্টোর অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোডের সংখ্যা চার হাজার কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যক অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে মাত্র চার বছরে। ২০১২ সালে সর্বোচ্চ দুই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। ৭ জানুয়ারি অ্যাপল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে ২০১২ সালের মার্চ মাসে আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের তথ্য জানিয়েছিল অ্যাপল। আড়াই হাজার কোটিতম অ্যাপ্লিকেশন ডাউনলোডকারীকে এক হাজার ডলার পুরস্কার দিয়েছিল প্রতিষ্ঠানটি। ২০১১ সালের জুলাই মাসে আইফোন ৪ এস বাজারে আনার আগে অ্যাপ ডাউনলোডের সংখ্যা ছিল ১৫ বিলিয়ন। ২০০৮ সালে চালু হওয়া অ্যাপ স্টোর ২০০৯ সালে এক বিলিয়ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছিল।অ্যাপলের দেয়া এক তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপ স্টোরে ৫০ কোটিরও বেশি সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে।চার হাজার কোটি মাইলফলক স্পর্শ করা প্রসঙ্গে অ্যাপল কর্মকর্তা এডি কিউ জানিয়েছেন, অ্যাপ স্টোরের উন্নয়নে অ্যাপল এখনও বিনিয়োগ করে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন নির্মাতাদের উন্নত ইকোসিস্টেম তৈরি করে দিতে কাজ করছে। অ্যাপ্লিকেশন নির্মাতারা অ্যাপ স্টোর থেকে ৭০০ কোটি ডলারেরও বেশি আয় করেছেন।