অ্যাপল-আইকন যৌথ কার্যক্রম
ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম টেলিযোগাযোগ ব্র্যান্ড আইকন ১ ও ২ জুলাই অ্যাপলের প্রিমিয়াম পুনর্বিক্রেতা এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের সঙ্গে এক যৌথ কার্যক্রম পরিচালনা করে। এই দুই দিন আইকন দিবসে আইকন সদস্যদের জন্য অ্যাপল কম্পিউটারে ৫৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ছিল। এই উদ্যোগ আরও এগিয়ে নিতে প্রতিমাসে বিভিন্ন অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে আইকনদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা থাকবে। বিশেষ হ্রাসকৃত মূল্যে অ্যাপল পণ্য কিনতে পারবেন ক্রেতারা ।প্রিমিয়াম গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য ২০১০ সালের নভেম্বর মাসে আইকনের যাত্রা শুরু হয়। এবারের আয়োজনে অংশ নেওয়া ‘আইকন’ নাভিদ আহমেদ বলেন, ‘আমি আগ্রহের সঙ্গে দিনটির জন্য প্রতীক্ষা করেছি। এবং সত্যিকার অর্থেই বিশেষ ছাড়ে একটি অ্যাপল ম্যাক বুক কিনতে পারলাম।’ওরাসকমের বিপণন পরিচালক শিহাব আহমেদ বলেন, ‘আইকন তার গ্রাহকদের এমনভাবে সেবা সুবিধা দেয়, যাতে মনে হয় তারা স্পেশাল। অ্যাপল প্রিমিয়াম রিসেলারের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনা করে এর ক সাফল্যে আমরা সন্তুষ্ট। —বিজ্ঞপ্তি