অ্যাপল আনছে নিজস্ব ম্যাপ অ্যাপ্লিকেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের আইওএস ৬ অপারেটিং সিস্টেম থেকে বাদ পড়ছে গুগলের তৈরি `গুগল ম্যাপস' নামের অ্যাপি্লকেশনটি। গুগল ম্যাপস বাদ দিয়ে অ্যাপল নিজস্ব নতুন একটি ম্যাপ যোগ করবে। অ্যাপলের বরাত দিয়ে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এক খবরে জানিয়েছে, গুগল ম্যাপসের মতোই অ্যাপলের নিজস্ব ম্যাপ হবে পরিষ্কার, দ্রুত ও বিশ্বাসযোগ্য। অ্যাপলের এই ম্যাপ অ্যাপি্লকেশনটি আইফোন, আইপ্যাড, আইপড টাচে অ্যাপি্লকেশন আকারে আসবে। মোবাইল পণ্যগুলোতে নিজস্ব ম্যাপ সার্ভিস ব্যবহার করতেই গুগল ম্যাপসকে বাদ দেওয়া হচ্ছে বলে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে আইফটো ও আইপ্যাড-এ গুগল ম্যাপস অন্তভর্ুক্ত করেছিল অ্যাপল।অ্যাপলের নতুন এই ম্যাপ হবে ত্রিমাত্রিক প্রযুক্তির। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, সানফ্রান্সিসকোতে ১১ থেকে ১৫ জুন অনুষ্ঠেয় অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডবি্লউডিসি) আইওএস ৬ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। আর এই অপারেটিং সিস্টেমের সঙ্গেই আসতে পারে অ্যাপল ম্যাপস বা `আইম্যাপ' অ্যাপি্লকেশন।উল্লেখ্য, ম্যাপ-সেবা তৈরি করতে অ্যাপল প্লেসবেস, সি৩ টেকনোলজিস ও পলি ৯ নামের প্রতিষ্ঠানগুলোকে কিনেছে। এই প্রতিষ্ঠানগুলো মিলে উন্নত প্রযুক্তির অ্যাপল ম্যাপস তৈরিতে কাজ করছে।