অ্যাপল এক ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান!
বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এক ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন) ডলার মূল্যমানের প্রতিষ্ঠান হিসেবে আবার রেকর্ড গড়ল। এর আগে আয়ের সর্বোচ্চ দিক দিয়ে সেরা প্রতিষ্ঠান হিসেবেও নিজেদের অবস্থান জানিয়েছিল প্রতিষ্ঠানটি। অতি সম্প্রতি আন্তর্জাতিক শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারপ্রতি মূল্য এক হাজার ডলার হয়ে যাওয়ায় বর্তমানে প্রতিষ্ঠানটি এক ট্রিলিয়ন ডলার মূল্যমানের প্রতিষ্ঠান। অ্যাপলের এ লক্ষ্য অর্জন করার কথা ছিল ২০১৪ সালে। তবে নিজেদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার হার দ্রুত বেড়ে যাওয়ায় সম্প্রতি এ লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। আর এর মাধ্যমে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করল অ্যাপল। এ সফলতা এসেছে প্রথমবারের মতো বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের শেয়ারকে পেছনে ফেলে।বাজার বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের দারুণ সব পণ্যই অ্যাপলকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। যার মধ্যে অন্যতম আইফোন এবং আইপ্যাড। এ দুটি পণ্যের মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে আরও ২০ শতাংশ আয় বাড়বে বলেও ধারণা বাজার বিশেষজ্ঞদের। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও জানিয়েছিলেন, ২০১১ সালের মধ্যে প্রায় তিন কোটি ৭০৪ লাখ আইফোন বিক্রি হয়েছে, যা আগের বছরের চেয়ে ১২৮ শতাংশ বেশি! এ ছাড়া সর্বশেষ বাজারে আসা আইফোন ফোর এস বিক্রির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে দারুণভাবে। আন্তর্জাতিক শেয়ার বিশেষজ্ঞ ব্রেইন হোয়াইট জানান, বাজারে আসার ১২ মাসের মধ্যেই অ্যাপল নিজস্ব শেয়ারমূল্য এক ট্রিলিয়নে, যা সত্যিই প্রতিষ্ঠানটির জন্য বড় এক অর্জন।—ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল অবলম্বনে কাজী আশফাক আলম