অ্যাপল ওয়াচে খেলা যাবে পোকেমন গো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল ওয়াচে পোকেমন গো গেমটি খেলার সুবিধা যুক্ত করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এ বছরের শুরুতে অ্যাপল ও গেম নির্মাতা নিয়ানটিক অ্যাপল ওয়াচের জন্য পোকেমন গো অ্যাপটির ঘোষণা দিয়েছিল। প্রযুক্তি বিশ্বে গুঞ্জন রয়েছে, শিগগিরই অ্যাপটি উন্মুক্ত করা হবে।
আইএএনএসের এক খবরে বলা হয়েছে, নিয়ানটিকের একজন মুখপাত্র প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে জানিয়েছেন, গেমটির ঘোষণা দেওয়ার আগে থেকেই পোকেমন গো গেমটির উন্নয়ন চলছে। এই গেমটির চাহিদা বেড়ে যাওয়ায় এখন গেমটি ওয়াচের জন্যও ছাড়ার কথা ভাবছে অ্যাপল।