অ্যাপল-গুগলের বাজার মাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ প্রথম প্রান্তিকে বাজারে যতো স্মার্টফোন এসেছে তার ৯২ শতাংশই অ্যাপল ও গুগলের অপারেটিং সিস্টেমনির্ভর। বাজার বিশ্লেষকেরা তাই রহস্য করে বলছেন, বর্তমান বাজারটাই অ্যান্ড্রয়েড ও আইওএসের বাজার!ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন বা আইডিসিরি গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের বাজারে গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএসের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে অ্যাপল ও গুগলের অপারেটিং সিস্টেমনির্ভর ১৯ কোটি ৯৫ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে এসেছে বা ২০১২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি।অপারেটিং সিস্টেম বাজার দখলের হিসাবে বর্তমানে শীর্ষে রয়েছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্যের ৪১ শতাংশই তৈরি করে স্যামসাং। এরপরই রয়েছে আইওএস। আইডিসির সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমকে পেছনে ফেলে তালিকার তিনে উঠে এসেছে উইন্ডোজ ফোন। উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম নির্ভর ৭৯ শতাংশ পণ্য তৈরি করে নকিয়া। স্মার্টফোনের বাজারে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম নিয়ে উঠে আসার চেষ্টা করছে ব্ল্যাকবেরি।