অ্যাপল সুগন্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের নতুন ম্যাক কম্পিউটারের মোড়ক খোলার পর যেমন সুগন্ধ পাওয়া যায় ঠিক সে রকম সুগন্ধি তৈরিতে কাজ করছেন অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, তিন সদস্যের একটি সুগন্ধি বিশেষজ্ঞ দল অ্যাপল পণ্যে পাওয়া সুগন্ধির মতো নতুন এ সুগন্ধি তৈরিতে কাজ করছেন। বিশেষজ্ঞরা তিনজন মিলে ‘এয়ার অ্যারোমা’ নামে একটি সেন্ট সলিউশন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এ প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে নতুন সুগন্ধি। সুগন্ধি প্রস্তুতকারীরা এ সুগন্ধির নাম দিয়েছেন ‘স্টিঙ্ক ডিফারেন্ট’।প্লাস্টিক কভার, কাগজ, কার্ড বোর্ডযুক্ত করে অ্যালুমিনিয়ামের তৈরি ম্যাকবুক এয়ার প্যাকেটজাত করা হয়। প্যাকেটটি খোলার পরপরই একধরনের সুগন্ধ নাকে এসে লাগে। কিছুটা গোলাপের বা চেরির মতো হতে পারে নতুন এ সুগন্ধিটি। জানা গেছে, সুগন্ধিটি বাজারে এলে এর প্রতি বোতলের দাম হতে পারে ১২৫ ডলার।