অ্যাপলকে পেছনে ফেলল চীনের হুয়াওয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়াওয়ে পেছনে ফেলেছে অ্যাপলকে।
হুয়াওয়ে পেছনে ফেলেছে অ্যাপলকে।

স্মার্টফোন দুনিয়ায় সেরা কে? অ্যাপল, স্যামসাং নাকি হুয়াওয়ে? এত দিন স্মার্টফোন বাজারের সেরা তিনের তালিকায় ছিল যথাক্রমে—স্যামসাং, অ্যাপল ও হুয়াওয়ে।

এবার চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে দাবি করেছে, বৈশ্বিক পর্যায়ে স্মার্টফোন বিক্রির হিসাবে আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলেছে তারা। অর্থাৎ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা এখন চীনের হুয়াওয়ে। প্রথম স্থানটি যথারীতি ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।

হুয়াওয়ে ইন্ডিয়ার পরিচালক অ্যালেন ওয়াং বলেন, গত ডিসেম্বরের হিসাব অনুযায়ী বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে ছাড়িয়ে গেছে হুয়াওয়ে।

ডিসেম্বরে অ্যাপলের দখলে ছিল বাজারে ১২ শতাংশ আর হুয়াওয়ের দখলে ছিল ১৩ দশমিক ২ শতাংশ। গত বছরে ১৩ কোটি ৯০ লাখ স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে। ওয়াং দাবি করেন, স্মার্টফোন বাজারে স্যামসাং শীর্ষে থাকলেও তার ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে হুয়াওয়ে। কয়েকটি দেশের বাজারে স্যামসাংকে ছাড়িয়ে গেছে চীনা প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের ‘অনার’ ব্র্যান্ডটি বিশ্বের শীর্ষ অনলাইন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। ভারতসহ ৭৪টি দেশে এ ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি হচ্ছে।
সূত্র: পিটিআই।