অ্যাপলে নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: লুকা মায়েস্ত্রি
ছবি: লুকা মায়েস্ত্রি

অ্যাপলে প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে দেখা যাবে করপোরেট ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ ৫০ বছর বয়সী লুকা মায়েস্ত্রিকে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অবসরে যাচ্ছেন অ্যাপলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) পিটার ওপেনহেইমার। তাঁর জায়গায় আসছেন লুকা মায়েস্ত্রি। এ বছরের সেপ্টেম্বর মাসে নতুন দায়িত্ব বুঝে নেবেন ইতালিয়ান বংশোদ্ভূত লুকা মায়েস্ত্রি। ২০০৪ সালে অ্যাপলে যোগ দিয়েছিলেন বর্তমানে ৫১ বছর বয়সী ওপেনহেইমার।
মার্কিন বাজার-বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের বিশাল আর্থিক কর্মকাণ্ডের বিষয়টি শক্ত হাতে সামলেছিলেন ওপেনহেইমার।১০০ বিলিয়ন ক্যাপিটাল রিটার্ন কর্মসূচীর উদ্যোগও ছিল ওপেনহেইমারের। মায়েস্ত্রি অ্যাপলের বর্তমান আর্থিক পরিকল্পনায় দৃশ্যত তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আনবেন না বলেই মনে হয়। তবে বর্তমানে স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তিপণ্যের বাজারে অ্যাপলকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। 
এদিকে, ওপেনহেইমারের চলে যাওয়া প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, প্রতিষ্ঠানের জন্য ওপেনহেইমারের চলে যাওয়াটাকে আমরা লোকসান হিসেবে যেমন দেখছি তেমনি আশা করছি এই পরিবর্তন আমাদের জন্য সহজ হবে।